ফিল্ড ফোর্সে ভার্চুয়াল প্রশিক্ষণ চালু করলো মেটলাইফ

১৬ জুন, ২০২০ ২০:৩৩  
কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় ফিল্ড ফোর্সের জন্য সম্প্রতি ভার্চুয়াল প্রশিক্ষণ কোর্স চালু করেছে মেটলাইফ বাংলাদেশ। কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ এই ট্রেনিং প্ল্যাটফর্মে রয়েছে ১০টিরও বেশি অনলাইন কোর্স আর বীমার নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ৫০ টির বেশি ভিডিও। ভার্চুয়াল কোর্সগুলো মোবাইল ফোনের জন্য তৈরী করা একটি অ্যাপের মাধ্যমেও দেখা যাবে। এই ভার্চুয়াল প্রশিক্ষণ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশ-এর জেনারেল ম্যানেজার সৈয়দ হাম্মাদুল করীম বলেন,’বর্তমান সময়ে ভার্চুয়াল প্রশিক্ষণ কোর্স চালু করার পেছনে আমাদের উদ্দেশ্য হলো উদ্ভাবনী ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের ফিল্ড ফোর্সের অভিজ্ঞতা ক্রমাগত ভাবে বৃদ্ধিতে সহায়তা করা যাতে যেকোনো পরিস্থিতিতেই তারা গ্রাহকদেরকে জীবনের নানা সিদ্ধান্তে যথাযথ ভাবে সহায়তা প্রদান করতে পারেন।’