প্রথমার্ধে জয়ী আইটি পল্লী ও সি অ্যান্ড সি বিক্রমপুর

১২ ডিসেম্বর, ২০২০ ১২:৩৮  
অতিমারির চোখ রাঙানির মধ্যেই শনিবার শিশির ভেজা সকালে মাঠে গড়িয়েছে বিসিএস-এভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট। প্রথমার্ধে অনুষ্ঠিত হয়েছে ২টি ম্যাচ। এতে জয় পেয়েছে আইটি পল্লী ও সি অ্যান্ড সি বিক্রমপুর। রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে চলমান টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে  টসে জয় লাভ করে বোলিং করার সিদ্ধান্ত নেয় সি অ্যান্ড সি বিক্রমপুর। প্রতিপক্ষ ১২ ওভার ১ বলে ৬৩ রানে গুটিয়ে যায় এফবিএল কিং স্টার। ব্যাট হাতে মাত্র ছয় ওভারে লক্ষ্য ছুঁতে সক্ষম হয় সি অ্যান্ড সি বিক্রমপুর। হ্যাট্রিক উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সজীব। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে হক ব্র্যাদার্সের বিপক্ষে ৪ উইকেটে জয় পায় আইটি পল্লী। অপরাজিত ৪৩ রান করে প্রথম খেলার ম্যান অব দ্য ম্যাচ হয় আইটি পল্লীর তন্ময়। টুর্নামেন্টে অংশ নিয়েছে আইটি পল্লী, এবি কম্পিউটার, হক ব্রাদার্স, এক্সেল রয়েলস, এফবিএল কিংস স্টার, সিটি আইটি রোয়ার, সি এন্ড সি বিক্রমপুর, নাঈমা ওয়ারিয়রস্, টিম অরাস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), টেক রিপাবলিক লিমিটেড, থ্রি এস টাইগারস, এমএসআই সুপ্রিম, এমসিএস সুপার কিংস্ এবং ইনপেইস, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। ১৫ ডিসেম্বর বেলা ২টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।