প্রত্যেক শিক্ষার্থীকে ইন্টারনেট বিল দিচ্ছে বিডিইউ

২৩ জুন, ২০২০ ১৫:৫৫  
করোনাভাইরাসের মহামারি প্রাদুর্ভাবের শুরু থেকেই অনলাইনে শিক্ষা কার্যক্রম সচল রেখেছে দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ। যেখানে বিশ্ববিদ্যালয়টির ৯০ শতাংশ শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণ, গ্রুপ ওয়ার্ক, প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্ট জমা দেয়ার মতো কাজগুলো সম্পন্ন করছেন। ক্লাসগুলি ফ্লিপ্ড পদ্ধতিতে কোলাবোরেটিভ লানিং প্যডাগোজিতে নেয়া হচ্ছে। অনলাইন ক্লাস থেকে ঝরেপড়া রোধ এবং অনলাইন শিক্ষায় উৎসাহিত করতে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস এবং বিশ্ববিদ্যালয়ের ই- লাইব্রেরি ব্যবহার করার জন্য ইন্টারনেট বিল বাবদ বিশ্ববিদ্যালয়ের মোট ১৬৩ জন শিক্ষার্থীকে ২৬০০ করে টাকা প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। মঙ্গলবার (২৩ জুন) বিকালে বিশ্ববিদ্যালয় উপাচার্যের অনুমোদক্রমে শিক্ষার্থীদের মোবাইল নাম্বারে নগদ একাউন্টের মাধ্যমে এই টাকা পৌঁছে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি দপ্তর। এসময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, কোভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘ এই বন্ধে শিক্ষার্থীরা পড়াশুনা থেকে দূরে সরে যেতে পারে। তাই অনলাইন ক্লাস তাদের যথাসময়ে কোর্স সম্পূর্ণ করতে এবং তাদেরকে সঠিক পথে রাখতে সহায়াতা করবে। তাছাড়া এর ফলে তাদের সেশন জটে সময় হারাতে হবে না। ইন্টারনেট ব্যয় বেশি হওয়ায় অনেক শিক্ষার্থী অনলাইন শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়ছে। মূলত তাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেয়া, যোগ করেন তিনি।