প্রত্যেক জেলায় গঠন করা হচ্ছে সাইবার মনিটরিং সেল

১৮ জুন, ২০২১ ১৫:৪৪  
দেশের সাইবার আকাশ নিরাপদ রাখতে প্রত্যেক জেলায় একটি করে সাইবার মনিটরিং সেল গঠন করা হচ্ছে বালে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার (ফরেনসিক) মো. মোস্তফা কামাল রাশেদ। শুক্রবার সিসিএ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশে সাইবার অপরাধ প্রবণতা-২০২১’ গবেষণা প্রতিবেদন নিয়ে অনলাইন আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান তিনি। মোস্তফা কামাল রাশেদ বলেন, সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে ২০১৬ সাল থেকে পুলিশের প্রত্যেকটি বিভাগ কাজ করছে। এক্ষেত্রে নারীদের জন্য বিশেষ ভাবে কাজ করা হচ্ছে। তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি অনলাইন ক্রয় এবং গেমিং অ্যাপের মাধ্যমে সাইবার ক্রাইম বেড়েছে।