প্রকৃত সাবস্কাইবার সংখ্যা দেখাবে না ইউটিউব!

৩০ আগষ্ট, ২০১৯ ২১:৩৪  
আপনার ইউটিউব চ্যানেলে ঠিক কতোজন ফলোয়ার আছে সেটি দর্শকরা দেখতে পারবেন না। তবে অ্যাব্রিভিয়েটেড পাবলিক সাবস্কাইবার সংখ্যা দেখা যাবে। খবর এনগ্যাজেট। ইউটিউব জানিয়েছে, ক্রিয়েটরদের কাছ থেকে ধারাবাহিকভাবে অনুরোধের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী মাস থেকে এই অ্যাব্রিভিয়েটেড পাবলিক সাবস্কাইবার সংখ্যা দেখানো হবে। অর্থাৎ আপনার চ্যানেলে যদি ১,২৩৪,৫৬৭ জন সাবস্ক্রাইবার থাকে, তাহলে দর্শকরা দেখাবে পাবে ১.২৩ মিলিয়ন। এর আগে গত মে মাসে ইউটিউব ফিচারটির ঘোষণা দেয়। চলতি সপ্তাহে এটি বিস্তারিতভাবে জানানো হয়েছে। যদিও ব্যবহারকারীরা এতে মোটেও খুশি হওয়ার কথা নয়। সাধারণ দর্শকরা সাবস্কাইবার সংখ্যা দেখতে না পারলেও ক্রিয়েটাররা তাদের ইউটিউব স্টুডিও এবং ইউটিউব অ্যানালাইটিক্সের মাধ্যমে সঠিক সাবক্রাইবার সংখ্যা দেখতে পারবেন। ডিবিটেক/বিএমটি