প্রকল্প বাস্তবায়নে আইটি টুলস ব্যবহারের পরামর্শ

৫ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৩৩  
কোভিড মহামারিতে স্থবির হয়েছে উন্নয়ন প্রকল্পগুলো। তবে বাড়িয়েছে প্রযুক্তি সক্ষমতা। ফলে হোম অফিসে কেবল ভার্চুয়াল প্লাটফর্মই এখন আর যথেষ্ট নয়। প্রকল্প বাস্তবায়নে প্রযুক্তি ভিত্তিক জিরা এবং প্রিন্স টুলসের মতো প্রযুক্তি সল্যুশন ব্যবহার বাধ্যতামূলক করার প্রতি জোর দিয়েছেন অভিজ্ঞজনেরা। শনিবার (৫ সেপ্টেম্বর) সিটিও ফোরাম আয়োজিত ‘প্রকল্প ব্যবস্থাপনার চ্যালেঞ্জ’ শীর্ষক ওয়েবিনারে এমন পারামর্শ দেন বক্তরা। সিটিও ফোরাম সভাপতি তপন কান্তি সরকারের সঞ্চালনায় নিয়মিত সভার এই দ্বাদশ অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএমস্প্যায়ার সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা সিইও আব্দুল্লাহ আল মামুন। মূল প্রবন্ধের ওপর আলেচনা করেন কায়মন্ত অ্যান্ড পার্টনার্সের ব্যবস্থাপনা পরিচালক খুরশীদ আল মেহের, বাংলালিংকের আইটি পরিচালক সৈয়দ সোহায়েল রেজা, লঙ্কা বাংলা ফাইন্যান্সের আইটি পরিচালক মইনুল ইসলাম, টেলিযোগাযোগ অধিদপ্তরে মহাপরিচালক মহসিনুল আলম, আইসটি বিভাগের অতিরিক্ত সচিব বিকর্ণ কুমার ঘোষ এবং এসএসওয়ারলেসের সিটিও শাহজাদা রেদওয়ান। বক্তব্যে বিকর্ণ কুমার ঘোষ বলেন, অবকাঠামো ও সরঞ্জামের অভাবে ইনফো সরকার প্রকল্প সময় মতো শেষ করা যায়নি, প্রকল্পের কাজ ১৫ দিন বন্ধ রাখতে হয়েছে। তবে প্রযুক্তি সক্ষমতা বাড়লেও কাজে নতুন মাত্রা যোগ হয়েছে।