পৃথিবীর দিকে আসছে সূর্যের জিওম্যাগনেটিক ঝড়
এক সপ্তাহ আগে পৃথিবীতে মাঝারি মাপের ভূ-চৌম্বকীয় ঝড় আঘাত করেছিলো। ফের সূর্যের শক্তিশালী বিস্ফোরণ হওয়ার এই প্রভাব পড়তে পারে পৃথিবীতে। সূর্য ইতিমধ্যেই একটি ফিলামেন্ট বিস্ফোরণ ঘটিয়েছে, যা বুধবার পৃথিবীতে আঘাত হানবে এবং আরেকটি ভূ-চৌম্বকীয় ঝড়ের সূত্রপাত করবে।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের আওতাধীন মহাকাশ বিজ্ঞানের সেন্টার অব এক্সিলেন্সের মতে, প্রতি ঘন্টায় ২১,৬০,০০০ কিলোমিটার বেগে যাওয়া উপাদানগুলো পৃথিবীতে প্রভাব ফেলবে। প্রভাবটি খুব বিপজ্জনক হওয়ার সম্ভাবনা নেই। মাঝারি ভূ-চৌম্বকীয় ঝড়ের সম্ভাবনা রয়েছে।
ভূ -চৌম্বকীয় ঝড় বা সৌর ঝড় একটি ‘মহাকাশ আবহাওয়া’ বিষয়ক ঘটনা, যেখানে সূর্য থেকে বেশি মাত্রায় চুম্বকীকৃত কণা বের হয়। সূর্য থেকে করোনাল মাস ইজেকশন (সিএমই) হয়। ভূ-চৌম্বকীয় ঝড়গুলোকে ১-৫ স্কেলে মাপ করা হয়, যার মধ্যে ১ নম্বর সবচেয়ে দুর্বল এবং ৫ নম্বর মাপের ঝড়ে ক্ষতির সবচেয়ে বেশি আশঙ্কা থাকে।
পৃথিবীর বায়ুমণ্ডল পৃথিবীকে সাধারণত এই ধরণের কণার স্রোত থেকে রক্ষা করতে পারে। তবে কণাগুলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সংস্পর্শে আসলে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। এর ফলে পৃথিবী পৃষ্ঠের বৈদ্যুতিক সংযোগ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে। প্রযুক্তিক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। ক্ষতি হতে পারে স্যাটেলাইটগত প্রযুক্তির।
ডিবিটেক/বিএমটি