পর্যাপ্ত তরঙ্গ বি‌ক্রির প্রত‌্যাশা

৩১ মার্চ, ২০২২ ০৪:৩৭  
বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হ‌চ্ছে তরঙ্গ নিলাম। অংশ নি‌চ্ছে সব ক‌টি অপা‌রেটরই। প্রজন্মের নেটওয়ার্ক তথা ফাইভ-জি’র তরঙ্গ (স্পেকট্রাম) নিলাম অনুষ্ঠিত হবে। এই নিলামে দেশের সব মোবাইল ফোন অপারেটর অংশ নিচ্ছে। নিলাম থেকে তরঙ্গ কিনে অপারেটররা সেবার মান বাড়া‌নোর পাশাপা‌শি ফাইভ-জি চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেবে বলে জানা গেছে। এজন‌্য ‘রেডিও ফ্রিকোয়েন্সি অকশন-২০২২’ শীর্ষক নিলা‌মে ২২০ মেগাহার্টজ তরঙ্গ রে‌খে‌ছে বি‌টিআরসি। সব মি‌লি‌য়ে এবারের নিলামের জন্য ২.৩, ২.৬ এবং ৩.৫ গিগাহার্টজ ব্যান্ড নির্ধারণ করা হয়েছে। প্রতি মেগাহার্টজ তরঙ্গের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৫ বছরের জন্য ৬ মিলিয়ন ডলার। নিলাম অনুষ্ঠিত হবে ১৮ ব্লকে। প্রতি ব্লকে থাকবে ১০ মেগাহার্টজ করে তরঙ্গ। বৃহস্পতিবার শুরু হবে। নিলাম পরিচালনা করবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। নিলাম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, বিভাগের সচিব মো. খলিলুর রহমান, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার প্রমুখ। নিলামের স্বতস্ফূর্ত অংশগ্রহ‌ণে‌রে মাধ‌্যমে মোবাইল অপারেটররা পর্যাপ্ত তরঙ্গ কিনবে এবং মোবাইল ফোন ব্যবহারকারীদের মানসম্মত সেবা নিশ্চিত করবে ব‌লে প্রত‌্যাশা করে‌ছেন ডাক ও টে‌লি‌য্গো‌যেগ মন্ত্রী মোস্তাফা জব্বার। নিলামে দেশের মোবাইল অপারেটরগুলোর শীর্ষ নির্বাহী ও মাদার কোম্পানির প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানা গেছে।