পর্যবেক্ষণ স্যাটেলাইট উন্মোচন করছে ইরান

৪ ফেব্রুয়ারি, ২০২০ ০২:৪২  
পর্যবেক্ষণ স্যাটেলাইটের মালিকানা দেশের তালিকায় যুক্ত হতে যাচ্ছে ইরান। প্রায় তিন বছর আগে জাফর (ফার্সিতে যার অর্থ বিজয়) নামের এই স্যাটেলাইট তৈরির কাজ শুরু হয়। খবর এনগ্যাজেট। সিমর্গ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি পৃথিবী থেকে ৩২৯ মাইল উপরে কক্ষপথে স্থাপন করা হবে, যা পৃথিবীকে প্রতিদিন ১৫ বার প্রদক্ষিণ করা হবে। পর্যবেক্ষণ স্যাটেলাইটটি মূলত প্রাকৃতিক দুর্যোগ এবং কৃষি খাতের গবেষণার জন্য তথ্য সংগ্রহ করবে। স্যাটেলাইটটি দেড় বছরের অধিক সময় কার্যকর রাখার উপযোগি করে ডিজাইন করা হয়েছে। যদিও ইরানের মহাকাশ সংস্থা ২০২১ সালের মধ্যে ধারাবাহিকভাবে আরও ৫টি সাটেলাইট উৎক্ষেপন করার পরিকল্পনা করেছে। সংস্থাটি ঠিক কবে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করবে সেটি না জানালেও বলেছে সামনের যেকোনো দিনে এটি উৎক্ষেপণ করা হবে। ডিবিটেক/বিএমটি