নোটপ্যাডে ভুল শব্দ সনাক্ত ও সংশোধনের সুবিধা চালু

২৪ মার্চ, ২০২৪ ২১:৪৭  

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট তাদের নোটপ্যাডে স্পেলচেক ও অটো-কারেক্ট ফিচার যুক্ত করছে। উইন্ডোজ ১১-এর ক্যানারি ও ডেভ চ্যানেল দিয়ে আসা আপডেটে নতুন এই ফিচার পাওয়া যাবে। খবর টেকস্পট।

কোনো ভুল শব্দ লিখলেই তার নিচে লাল দাগ দেখা যাবে। সঠিক শব্দ জানার জন্য শুধু ওই শব্দের ওপর ট্যাপ করলেই হবে। স্পেল সাজেশন দেওয়া হবে।

ব্যবহারকারীরা অবশ্য ঐ সঠিক সাজেশন এড়াতেও পারবেন। শুধু ডিকশনারি আপডেট করে দিলেই হচ্ছে।

মাইক্রোসফট জানিয়েছে এই ফিচারটি কিছু ফাইলের ক্ষেত্রে চালু করা হয়েছে। তবে কোডিং এর সঙ্গে সম্পৃক্ত ফাইলের ক্ষেত্রে তা ডিফল্ট আকারে অফ করা আছে।

ডিবিটেক/বিএমটি