নিজেই স্ট্যাটাস লিখবে ম্যাসেঞ্জার

২ এপ্রিল, ২০২০ ১০:১৭  
ব্যবহারকারীর অবস্থান সনাক্ত করে নিজ থেকেই স্ট্যাটাস লিখে দেবে ম্যাসেঞ্জার। এজন্য ‘অটো স্ট্যাটাস’ নামের একটি ফিচার চালু করছে ফেসবুক। এরই মধ্যে ফিচারটির কার্যকারিতা পরীক্ষাও শুরু করেছে। ইনস্টাগ্রামের আদলে তৈরি ফিচারটি ডিভাইসের অবস্থান ও কার্যক্রম পর্যালোচনা করে ব্যবহারকারী কোথায় আছেন, তা অনুমান করে স্বয়ংক্রিয়ভাবে স্ট্যাটাস লিখতে পারে। এর ফলে কোনো ব্যক্তি ভ্রমণে বের হলে তিনি যে শহরে বা এলাকায় অবস্থান করবেন সে অনুযায়ী স্ট্যাটাস লিখবে ফিচারটি। কেউ ব্যায়ামাগার বা সিনেমা দেখতে গেলেও জানাবে। স্বয়ংক্রিয়ভাবে লেখা পোস্টের তথ্য সঠিক হলে সেগুলো বন্ধুদের পাঠানো যাবে। চাইলে পোস্টের তথ্য পরিবর্তনও করা যাবে। ফিচারটি কাজে লাগিয়ে বর্তমানের তুলনায় স্বচ্ছন্দে বন্ধুদের সঙ্গে তথ্য বিনিময় করা যাবে বলে মনে করছে ফেসবুক কর্তৃপক্ষ।