নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেবে জাতিসংঘ
বাংলাদেশের নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিতে যাচ্ছে ইউনাইটেড নেশনস (জাতিসংঘ)। নারী ই-কমার্স উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ এই প্রশিক্ষণের আয়োজন করছে। নারীরা ঘরে বসেই প্রযুক্তির মাধ্যমে এই ই-কমার্স প্রশিক্ষণ পাবে। এই প্রশিক্ষণের উদ্দেশ্য নারীরা উদ্যোক্তা হয়ে যাতে স্বাবলম্বী হতে পারে।
আজ শনিবার জুম অনলাইনে উই এর সদস্য নারীদের জন্য এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাস সিরিজ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে সিল্ককোয়াক গ্লোবাল লি. এর সৌম্য বসু এই তথ্য জানানা।
সৌম্য বসু বলেন, ইউনাইটেড নেশনস এর একটি ড্রাইভ আছে যেটা হচ্ছে সাসটেনেবল ডেভেলপমেন্ট টুলস, যেখানে ১৭ টা পয়েন্টের উপর কাজ হয়। এই ধরনের উদ্যোক্তা প্রোগ্রামের যদি কেউ আয়োজন করে তাহলে ইউনাইটেড নেশনস সাপোর্ট করে। ইউনাইটেড নেশনস আগামী ১ বছর বাংলাদেশে নারী উদ্যোক্তাদের জন্য তারা মাস্টারক্লাস নিবে। গতকালই তা সিন্ধান্ত নেয়া হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উই ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা, এলআইসিটি প্রকল্পের পলিসি এডভাইজার সামি আহমেদ, পেপারদিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ল্যারি কক্স ও সার্স ইংলিশের প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এলআইসিটি প্রকল্পের সহযোগিতায় উই ফোরামের নারী সদস্যেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য এই এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাস সিরিজ চালু করা হয়।এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাস সিরিজে আগামী ১২ মাসের প্রতি মাসে দুটি করে সেশনে বিদেশী এবং স্থানীয় উদ্যোক্তারা প্রশিক্ষণ দেবেন। বিদেশীদের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ডের প্রশিক্ষকরা রয়েছেন।