নভোচারী ছাড়াই ফিরলো বোয়িংয়ের স্টারলাইনার

৭ সেপ্টেম্বর, ২০২৪ ২১:২০  

বোয়িংয়ের মহাকাশযান স্টারলাইনার মহাকাশে আটকে পড়া দুই নভোচারীকে ছাড়াই পৃথিবীতে ফিরে এসেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টায় নিউ মেক্সিকোর একটি মরুভূমিতে অবতরণ করে স্পেসশিপটি। খবর রয়টার্স।

খবরে বলা হয়, ৩ মাসব্যাপী পরীক্ষামূলক একটি অভিযানের জন্য মহাকাশযানটিকে পাঠানো হলেও যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বোয়িংয়ের স্টারলাইনার। বাধ্য হয়েই দুই নভোচারীকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ছেড়ে আসতে বাধ্য হয় মহাকাশযানটি।

উইলমোর ও উইলিয়ামস নামের ঐ দুই নভোচারীর জন্য অতিরিক্ত খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হয়েছে স্পেস স্টেশনে।

এমন পরিস্থিতিতে ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্সের নভোযানে করে তাদেরকে ফিরিয়ে আনার পরিকল্পনা নেয়া হয়েছে। ২০২৫ এর ফেব্রুয়ারি নাগাদ পৃথিবীতে ফিরিয়ে আনা হবে তাদের।

ডিবিটেক/বিএমটি