দেশ থেকে করোনা অ্যালার্ট অ্যাপ প্রকাশ

২৬ মার্চ, ২০২০ ১৫:১৪  
মোবাইলের জন্য ‘করোনা এ্যালার্ট’ অ্যাপ তৈরি করলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ড.মুহাম্মদ শাহানুল ইসলাম ও তার দল। এই দলে অ্যাপটির ওয়েব ডেভলপার হিসেবে আছেন আবদুর রাজ্জাক হাসান এবং হোস্টিং সমন্বয়ক হিসেবে ছিলেন মাহমুদুল হাসান। অ্যাপটিতে রয়েছে করোনা ভাইরাস সংক্রান্ত যাবতীয় তথ্য। রয়েছে দেশী বিদেশী পত্রিকার করোনা সম্পর্কিত খবর,করোনার উপর প্রশিক্ষণ, গুজব সম্পর্কে জানা,সাহায্য পাবার উপায়,করোনা আক্রান্তের মানচিত্র লিংক, করোনা নিয়ে গবেষণা,করোনার সতর্কতা এবং নানা রকম সাহায্যের উপায়। অ্যাপটি বিষয়ে ড. মুহাম্মদ শাহানুল ইসলাম বলেন, করোনার কারণে গুগলের রিভিউয়ের কাজ ধীর গতির হয়ে যাবার কারণে এপটি গুগল প্লেতে পাবার জন্য ৭ দিন অপেক্ষা করতে হতে পারে। তবে, আজ থেকে এই ওয়েবসাইট থেকে (https://helptuner.com/corona/) অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে। ডিজিবাংলা/আরএআর