দু-এক দিনের মধ্যেই ক্রোম ব্রাউজারে ‘জরুরী আপডেট’

৫ মে, ২০২২ ১৬:১৩  
নিরাপত্তাজনিত ত্রুটি রোধে কয়েক দিন বা সপ্তাহের মধ্যেই পিসি, ম্যাক ও লিনাক্সের ক্রোম ব্রাউজার এবং ‘মাইক্রোসফট এজ’-এর মতো অন্যান্য ব্রাউজার যেখানে ‘গুগল কোড’ ব্যবহৃত হয়, সেখানে সফটওয়্যার আপডেটটি আসছে। গুগল ব্লগ পোস্টে মঙ্গলবার দেয়া এই তথ্যকে আরেকটু এগিয়ে নিয়ে ‘ইউএসএ টুডে’র প্রতিবেদন বলছে, ৩০টি ‘সিকিউরিটি ফিক্স’-এর মধ্যে সাতটিকেই উচ্চমাত্রার হুমকি হিসেবে বিবেচনা করছে গুগল। এ নিয়ে ‘চেকপয়েন্ট সফটওয়্যার টেকনোলজিস’-এর সাইবার ও গবেষণা বিষয়ক পরিচালক লোটেম ফিঙ্কেলস্টাইন বলেছেন, এমন সফটওয়্যার আপডেট প্রায়ই হয়ে থাকে। তবে, এবারের বিষয় এতটাই উদ্বেগজনক যে, ব্যবহারকারীকে এটি নিয়ে দ্রুতই ভাবতে হবে। ব্যবহারকারী হিসেবে আমরা গুগল’র বেশিরভাগ আপডেট ব্যবহার করছি কি না,সেটিও নিশ্চিত করতে হবে। গুগল সম্প্রতি পর্যবেক্ষণ করে দেখেছে, কম্পিউটারে থাকা এক ধরনের সফটওয়্যার দুর্বলতা তথা‘জিরো-ডে’ আক্রমণ হঠাৎ করে বেড়েছে। এ ছাড়া, ১০ মার্চের ব্লগ পোস্টে গুগল বলেছে, নির্মাতা ত্রুটি ঠিক করার আগেই বিভিন্ন সফটওয়্যারের দুর্বলতা ছড়িয়ে পড়ছে হ্যাকারদের মধ্যে। তাই নিরাপদ থাকতে ব্যবহারকারীদের ক্রোম ব্রাউজারের উপরের ডান দিকে থাকা তিনটি ‘ভার্টিকাল ডট’-এ ক্লিক করে হেল্প অপশনে ক্লিক করে ‘অ্যাবাউট গুগল ক্রোম’- থেকে ‘আপডেট গুগল ক্রোম’ এবং এর পর ‘রিলঞ্চ’এ ক্লিক করার মাধ্যমে ব্রাউজার আপডেট করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।