দারাজে ছাড়ে ‘রিয়েলমি সি২’ স্মার্টফোন

১৮ মার্চ, ২০২০ ০৮:৩১  
দেশের বাজারে প্রথমবারের মত রিয়েলমি সি২ নিয়ে এল দেশের সবচেয়ে জনপ্রিয় ও বৃহত্তম ই-কমার্স দারাজ (daraz.com.bd) । আজ থেকে ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে । রিয়েলমি সি২ স্মার্টফোনটি দেশের বাজারে পাওয়া যাবে ৮,৯৯০ টাকা। কিন্তু শুধুমাত্র দারাজে ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে ৭,৯৯০ টাকায় । চোখ ধাঁধানো ডিজাইনের এন্ট্রি লেভেল স্মার্টফোন রিয়েলমি সি২। বিশ্বব্যাপী ক্রেতাদের অন্যতম পছন্দের এই ফোনটিও বাংলাদেশে আনছে রিয়েলমি। ডিউড্রপ ও ডায়মন্ড-কাট ফোনটি পাওয়া যাবে ডায়মন্ড ব্লু এবং ডায়মন্ড ব্ল্যাক রঙে। এন্ট্রি লেভেল এই স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী ১২ ন্যানোমিটারের হেলিও পি২২ চিপসেট, ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ২ গিগাবাইট র‍্যাম এবং ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ।