থ্রিডি প্রিন্টেড পোস্ট অফিস বানাচ্ছে ভারত
ব্যাঙ্গালুরে প্রথম থ্রিডি প্রিন্টেড পোস্ট অফিস বানাচ্ছে ভারত। স্থানীয় হালাসুলুরুর কেমব্রিজ লেআউটে এক হাজার বর্গফুট এলাকা জুড়ে এই স্থাপনা তৈরি করবে লারসেন্স অ্যান্ড ট্রুবো। ৩৫-৪০ দিনের মধ্যেই শেষ হবে নির্মাণ কাজ। খরচ হবে সাধারণ ভবন তৈরির চেয়ে ৪০ শতাংশ কম। গ্রাউন্ডসহ তৃতল ভবন তৈরিতে ব্যয় হচ্ছে ২৩ লাখ টাকা।
এর মধ্যেই হচ্ছে আবাসন, ভিলা, মিলিটারি ব্যারাক, একতলা স্কুল, পোস্ট অফিস এবং কারখানা।
নির্মাণ সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্টেরএমভি সতীশ জানিয়েছেন, বিল্ডিং তৈরির থ্রিডি প্রযুক্তিটি তাদের বিল্ডিং ম্যাটেরিয়ালস অ্যান্ড টেকনোলজি প্রমোশন কাউন্সিল (BMTPC) দ্বারা অনুমোদিত। পোস্ট অফিসের কাঠামোগত নকশা অনুমোদন করেছে আইআইটি মাদ্রাজ।
এ নিয়ে কর্ণাটক সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল এস রাজেন্দ্রকুমার সংবাদমাধ্যমকে জানান, তারা এমন একটি বিকল্প খুঁজছিল যেখানে থ্রি ডি প্রযুক্তির ব্যবহার করে কম খরচে পোস্ট অফিস তৈরি করা যায়। এখন তারা বুঝতে পারছেন স্থাপনায় থ্রি ডি হতে যাচ্ছে ভবিষৎ প্রযুক্তি। এদিকে থ্রি ডি প্রযুক্তি ব্যবহার করে সরকারি দফতর গড়ে উঠতে দেখে মুগ্ধ হয়েছেন বায়োকন প্রধান এবং উদ্যোক্তা কিরণ মজুমদার শ। টুইট করে সেই উৎসাহ প্রকাশ করেন তিনি।





