ঢাকা থেকে আইএমসি-তে অংশ নিলো বাংলাদেশের চার দল

৪ জুলাই, ২০২৩ ১৩:১৭  

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকস কম্পিটিশন (আইএমসি) এর এবারের আসর বসেছিলো বুলগেরিয়াতে। ১ জুলাই থেকে প্রতিযোগিতা চলে ৩ জুলাই পর্যন্ত। এখন চলছে পরীক্ষার খাতা মূল্যায়ন পর্ব। ভালো ফলের প্রত্যাশায় মুখিয়ে আছে বাংলাদেশ থেকে অংশ নেয়া চারটি দল।

প্রতিযোগিরা ব্যাক্তিগত ও দলগতভাবে দুই পর্বে ঢাকা ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ এডুকেশন, রিসার্চ অ্যান্ড অন্ট্রাপ্রেনিউরশিপ ডেভলপমেন্ট ট্রাস্ট (বিডিইআরইডিটি) কার্যালয় থেকে ভার্চুয়ালি এই প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ। বাংলাদেশ ছাড়াও প্রতিযোগিতায় ভার্চুয়ালি অংশ নিয়েছে বিশ্বের মোট ৪০ টির অধিক দেশ থেকে ১৬৪টি দল।

এ বিষয়ে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক কো অর্ডিনেটর মোঃ তুরাব হক পায়েল জানিয়েছেন, আপার প্রাইমারি ক্যাটাগরিতে এই পরীক্ষায় অংশ নিয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী রিশান আন নাফি, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি কলেজের শিক্ষার্থী অহন বণিক, খুলনা জিলা স্কুলের শিক্ষার্থী অরিত্র সরকার, রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী আহবাব জুলকিফল জাহিন, প্রোগ্রেসিভ মডেল স্কুলের শিক্ষার্থী সুদীপ্ত দেবনাথ, কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থী সালমান ইসলাম অনুপম, আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাকিন আল সাদাফ, মিলেনিয়াম স্টার্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এস আর অনুভব রায় অণু ।

আর তাদের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড এর একাডেমিক সদস্য মোঃ মোহতাসিম ফুয়াদ ও জ্যোতি সিংহ এবং উপদলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মাজেদুর রহমান ও মোহাইমিনুল ইসলাম।

অপরদিকে লোয়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে ২টি দলে অংশ নিয়েছে ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মনামী জামান, খুলনা জিলা স্কুলের শিক্ষার্থী খান রাফিউল ইসলাম লিয়ান, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জয়জীত প্রামানিক জয়, বগুড়া জিলা স্কুলের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জারীফ, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শাহ্‌ মোঃ তাইবুর রহমান, ময়মনসিংহ জিলা স্কুলের শিক্ষার্থী তাহসিন খান, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী সিয়াম আহমেদ, আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জাওয়াদ হামীম চৌধুরী ।

তাদের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড এর একাডেমিক সদস্য সাদ বিন কুদ্দুছ ও অতনু রায় চৌধুরী এবং উপদলনেতা হিসেবে দায়িত্বপালন করছেন নিসর্গ নন্দন ও তাহমীম নূর জাহিন।

এছাড়াও এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলের কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক কো অর্ডিনেটর মোঃ তুরাব হক পায়েল।

প্রতিযোগিতায় অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো পাজল কম্পিটিশন। সোমবার শেষ হয়েছে পরীক্ষা পর্ব। এখন চলছে মূল্যায়নের কাজ। আগামী ৭ জুলাই প্রকাশ করা হবে চূড়ান্ত ফলাফল।

চলতি বছরের বাছাই, আঞ্চলিক ও জাতীয় পর্বের ফলাফল ও ক্যাম্পের ভিত্তিতে শিক্ষার্থীদের বাছাই করে বাংলাদেশ জাতীয় গণিত অলিম্পিয়াড কমিটি, যার ব্যবস্থাপনায় ছিলো প্রথম আলো এবং পৃষ্ঠপোষকতায় ছিলো ডাচ বাংলা ব্যাংক।