ড্রোনে ডেলিভারি হবে স্যামসাংয়ের গ্যালাক্সি পণ্য
মাত্র কয়েক মিনিটেই আকাশপথে পৌছে যাবে অর্ডার করা গ্যালাক্সি পণ্য। আর এই কাজে ব্যবহার করা হবে ড্রোন। আয়ারল্যান্ডের কিছু গ্রাহকদের জন্য এই সুবিধা দিতে যাচ্ছে স্যামসাং। খবর এনগ্যাজেট।
ড্রোনের মাধ্যমে পণ্য ডেলিভারি করতে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্টটি মাননা ড্রোন ডেলিভারির সাথে চুক্তি করেছে। এখন থেকে দেশটির ওরানমোর শহরে কোনো ক্রেতা সর্বশেষ মডেলের গ্যালাক্সি ডিভাইস অর্ডার করার সময় ড্রোন ডেলিভারি নির্বাচন করলে সেটি দ্রুততম সময়ে ড্রোনের মাধ্যমে ডেলিভারি করা হবে।
এই সুবিধার আওতায় থাকা গ্যালাক্সি ডিভাইসগুলো হলো- গ্যালাক্সি এস২১ আল্ট্রা, গ্যালাক্সি বাডস প্রো, গ্যালাক্সি ট্যাব এস৭, গ্যালাক্সি ওয়াচ ৩ এবং গ্যালাক্সি এ সিরিজ। গ্রাহকদের অবশ্যই স্যামসাংয়ের আইরিশ ওয়েবসাইট থেকে পণ্য অর্ডার করতে হবে।
মাননা কাস্টোমাইজড অ্যারেস্পেস গ্রেড ড্রোন ব্যবহার করে থাকে, যেটি ৬০ কিলোমিটার পার আওতায় গতিতে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬৪ থেকে ২৬২ ফুট উচ্চতায় উড়তে পারে। কোম্পানিটি দাবি করেছে, পণ্য নিয়ে যাত্রা শুরুর মাত্র তিনি মিনিটের মধ্যে ওরানমোরের ক্রেতাদের কাছে পৌছানোর জন্য এই গতি যথেষ্ঠ। প্রতিষ্ঠানটি টেসকোসহ স্থানীয় ব্যবসায় যেমন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, বই, ঔষধ ডেলিভারি সেবা দিয়ে আসছে।
আগামীতে সেবাটি আয়ারল্যান্ডজুড়ে প্রসার ঘটাতে চায় উভয় কোম্পানি।
ডিবিটেক/বিএমটি