ডেটিংঅ্যাপে সাইবার দুবৃত্তের টার্গেটে অ্যাপল
বাম্বল ও টিন্ডারের মতো জনপ্রিয় ডেটিং অ্যাপ ব্যবহার করে আইফোন ব্যবহারকারীদের জন্য ফাঁদ পেতেছে সাইবার দুবৃত্তরা। এশিয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ব্যবহারকারীরাও ওই প্রতারণার ভুক্তভোগী হচ্ছেন বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার।
ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণার এক অভিনব কৌশল উন্মোচন করেছেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘সফোস’ এর নিরাপত্তা গবেষকরা। নতুন এই সাইবার হুমকিকে ‘ক্রিপ্টোরম’ নামে চিহ্নিত করছেন তারা। তাদের মতে, এই সাইবার দুবৃত্তপনার প্রতিটি ধাপই ‘সোশাল ইঞ্জিনিয়ারিং’-এর উপর নির্ভরশীল।
সফোসের জ্যেষ্ঠ গবেষক জগদিশ চান্দ্রাআয়াহ জানিয়েছেন, এই ইঞ্জিনিয়ারিয়ের মাধ্যমে ইতোমধ্যে অন্তত ১৪ লাখ ডলার হাতিয়ে নিয়েছে প্রতারকরা। আর প্রতারণা কৌশলের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে একাধিক ডেটিং অ্যাপ, ‘টার্গেট’ করা হচ্ছে আইফোন ব্যবহারকারীদের। অর্থ চুরি করা ছাড়াও আক্রমণকারীরা আক্রান্তদের আইফোনে অনুপ্রবেশের সুযোগ করে নিচ্ছে। এজন্য অপরাধীরা “এন্টারপ্রাইজ সিগনেচার”-এর সুযোগ নেয়। ব্যক্তিগত ডেটা হাতিয়ে নেওয়া, ভুয়া অ্যাকাউন্ট জুড়ে দেওয়া ও মুছে দেওয়াসহ ম্যালওয়্যার ইনস্টল করে নানাভাবে ব্যবহারকারীর ক্ষতি করছে।