ট্রল ও হয়রানি রোধে টুইটারে নতুন ফিচার

১০ জানুয়ারি, ২০২০ ০০:০৭  
চাইলে আপনার ফলোয়াররা আপনার টুইটে ট্রল এমনকি মন্তব্য করতে পারবে না। শিগগিরই এ ধরণের নতুন ফিচারের পরীক্ষা করতে যাচ্ছে টুইটার। খবর ম্যাশেবল। এই বছরের শেষের দিকে ফিচারটি চালু করার পরিকল্পনা করেছে টুইটার। সামাজিক যোগাযোগের এই প্লাটফর্মটিতে ট্রল এবং হয়রানি প্রতিরোধে এই উদ্যোগ নিয়েছে। এই ফিচারের মাধ্যমে টুইটার ব্যবহারকারীরা তাদের টুইটে কারা মন্তব্য দিতে পারবে সেটি নির্বাচন করে দিতে পারবেন। সকলে, শুধুমাত্র ফলোয়ার, যাদের টুইটে মেনশন করা হয়েছে কিংবা কেউই নয়, এমনভাবে মন্তব্য প্রতিরোধ করতে পারবেন ব্যবহারকারী। যদি অ্যাকাউন্টটি পাবলিক হয় তাহলে টুইট সবাই দেখতে পাবেন। তবে তিনি রিপ্লাই দেয়ার জন্য অডিয়েন্স নির্বাচন করে দিতে পারবেন। ডিবিটেক/বিএমটি