টিকটক নিষিদ্ধে বাইডেনকে ক্ষমতা দিতে বিল পাস

১ মার্চ, ২০২৩ ২২:১৬  

প্রেসিডেন্ট জো বাইডেনকে চীনের বাইটড্যান্সের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকসহ অন্যান্য অ্যাপ নিষিদ্ধ করার ক্ষমতা দিতে যুক্তরাষ্ট্রের হাউজ অব ফরেইন অ্যাফেয়ার্স কমিটি ভোট প্রদান করেছে। বুধবার ২৪টি ভোটের মধ্যে ১৬টি ভোট পেয়ে এই বিল পাস হয়।

১০ কোটিরও অধিক আমেরিকান টিকটক ব্যবহার করেন। ফলে ফুল হাউজ এবং সিনেটে বিলটি পাস হলেও যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে টিকটক নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় অন্যান্য অ্যাপও।

রিপাবলিকান কমিটি ভোট প্রদান করলেও ডেমোক্রাট কমিটি বিলটিতে আপত্তি জানিয়েছে।

এখনও বিলটির ভবিষ্যৎ অনিশ্চিত। জো বাইডেনের কাছে যেতে ফুল হাউজ ও সিনেট থেকে বিলটি আগে পাস হতে হবে।

চলতি মাসেই ফুল হাউজে ভোটিংয়ের জন্য বিলটি তোলা হবে বলে রয়টার্স জানিয়েছে।

ডিবিটেক/বিএমটি