টয়োটার ২১ লক্ষাধিক গ্রাহকের তথ্য ফাঁস
জাপানে টয়োটা মোটর কর্পোরেশনের প্রায় ২১ লাখ ৫০ হাজার গ্রাহকের গাড়ির তথ্য ফাঁস হয়েছে। ‘হিউম্যান এরর’ এর কারণে এসব তথ্য অনলাইনে ফাঁস হয়। খবর রয়টার্স।
খবরে বলা হয়, ২০১২ সাল থেকে টয়োটার ক্লাউড সার্ভিস প্ল্যাটফর্মে যেসব গ্রাহকরা সাইনআপ করেছেন তাদের প্রায় সকলের তথ্যই ফাঁস হয়েছে। ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে টয়োটার অভিজাত ব্র্যান্ড লেক্সাসের গ্রাহকদের তথ্যও রয়েছে।
ভুলটা মূলত ক্লাউড সার্ভিস প্ল্যাটফর্মকে প্রাইভেটের পরিবর্তে পাবলিক হিসেবে প্রকাশ করার কারণেই ঘটে থাকে। ২০১৩ সালের নভেম্বর থেকে গত এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত এই ভুলটি থেকে যায়।
যদিও সেখানে ঝুঁকিপূর্ণ কোনো তথ্য নেই বলে দাবি করেছে টয়োটা।
ডিবিটেক/বিএমটি





