চীনের লকডাউনের কারণে আইফোন তৈরি পেছালো

২৬ মে, ২০২২ ০১:১২  
করোনার নতুন ঢেউয়ে চীনের লকডাউনের কারণে অনেক প্রতিষ্ঠানই তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এর প্রভাব পড়েছে অ্যাপলের আইফোন তৈরিতেও। অ্যাপলের অন্তত একটি মডেলের নতুন ফোন তৈরি কমপক্ষে এক সপ্তাহ পিছিয়েছে বলে জানিয়েছে নিক্কেই। খবর রয়টার্স। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, চলতি বছরের প্রথমদিকে লকডাউনে সাংহাই ও কুনশানের কার্যক্রম বন্ধ রাখে আইফোনের অন্যতম সংযোজনকারী প্রতিষ্ঠান পেগাট্রন কর্পোরেশন। বেইজিংয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও প্রায় সাত সপ্তাহ ধরে সাংহাইয়ের অর্থনৈতিক হাব স্থবির হয়ে রয়েছে। লকডাউনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধও প্রভাব ফেলেছে। আর এর ফলে চীনে অ্যাপলের প্রত্যাশা অনুযায়ী আইফোন তৈরি শুরু হয়নি। ইতিমধ্যেই অ্যাপল এ বিষয়ে কোম্পানিগুলোকে জরুরী পদক্ষেপ নেয়ার জন্য বলেছে। আইফোন তৈরির গতি বাড়াতে বলা হয়েছে। নিক্কেই জানিয়েছে, এরূপ পরিস্থিতি অ্যাপলের প্রাথমিক লটের উৎপাদন শিডিউল ও ইউনিটের পরিমান প্রত্যাশার চেয়ে অনেক খারাপ হতে পারে। এ বিষয়ে অ্যাপল, পেগাট্রন কিংবা ফক্সকনের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডিবিটেক/বিএমটি