চীনের নিয়ম মানতে সরবরাহকারীদেরকে অ্যাপল নির্দেশনা

৮ আগষ্ট, ২০২২ ২৩:৩৪  
সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও কংগ্রেসে একটি প্রতিনিধিদল তাইওয়ান সফল করেছে। আর এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য উত্তেজনা আরও বেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় প্রযুক্তিপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরবরাহকারীদেরকে চীনা নিয়মনীতি মেনে চলার নির্দেশনা দিয়েছে অ্যাপল। খবরে বলা হয়, তাইওয়ানে উৎপাদিত যেসব পণ্য বা যন্ত্রাংশ চীনে সরবরাহ করা হবে সেগুলোতে ‘মেইড ইন তাইওয়ান, চীন’ অথবা ‘চাইনিজ তাইপে’ লেবেল লাগানোর নির্দেশনা দিয়েছে অ্যাপল। আরেকটি প্রতিবেদনে বলা হয়, চীনে অ্যাপলের আইফোন অ্যাসেম্বলার প্রতিষ্ঠান পেগাট্রন কারখানায় যে উপাদান পাঠানো হয়েছে সেগুলো যাচাইয়ের জন্য দেশটির শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের হাতে আটক রয়েছে। প্রতিবেদনের উত্তরে প্রতিষ্ঠানটি জানায়, চীনে অবস্থিত কারখানায় তাদের সার্বিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। আগামী সেপ্টেম্বরে নতুন সিরিজের আইফোন বাজারজাত করবে অ্যাপল। এর অংশ হিসেবে তাইওয়ানের অন্যতম সরবরাহকারী ও অ্যাসেম্বলি প্রতিষ্ঠান ফক্সকন ও পেগাট্রন তাদের কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে যেন চীনের কোনো বিরূপ প্রভাব না পড়ে সেই লক্ষে সতর্ক অ্যাপল। যদি এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডিবিটেক/বিএমটি