চীনে তৈরি টেসলা গাড়ির বিক্রি কমলো

২ নভেম্বর, ২০২৩ ১৬:০৮  

যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা গত অক্টোবরে চীনে তৈরি ৭২ হাজার ১১৫টি গাড়ি সরবরাহ করেছে, যা আগের মাসের তুলনায় ২.৬ শতাংশ কম। চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশন (সিপিসিএ) এর বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।

চীনে তৈরি মডেল ৩ এবং মডেল ওয়াই গাড়ির বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় মাত্র ০.৬ শতাংশ বেড়েছে।

অন্যদিকে, চীনে টেসলার প্রতিদ্বন্দ্বি বিওয়াইডি অক্টোবরে ৩ লাখ এক হাজার ৯৫টি গাড়ি সরবরাহ করেছে, যা আগের মাসের তুলনায় ৫ শতাংশ বেশি। এছাড়া গত বছরের একই মাসের তুলনায় ৩৮.৪ শতাংশ বেশি।

টেসলার কর্ণধার ইলন মাস্ক বিশেষ করে চীনে আয়ের তুলনায় বিক্রয়কে অগ্রাধিকার দিচ্ছেন। স্থানীয় প্রতিদ্বন্দ্বিদের কারণে বৈদ্যুতিক গাড়ি নির্মাতাটি বেশ চাপের মধ্যেই আছে। অত্যাধিক ছাড় দেয়া হলেও বাজার দখলে খুব বেশি উন্নতি করতে পারছে না কোম্পানিটি।

ডিবিটেক/বিএমটি