চীন থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে স্টেলান্টিস

২২ অক্টোবর, ২০২৩ ২১:৩১  

বৈশ্বিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান স্টেলান্টিস চীন থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে চীনে থাকা তিনটি কারখানা বিক্রি করেছে।

খবরে বলা হয়, উহান, চেংডু ও জিয়াংইয়াংয়ে অবস্থিত কারখানাগুলোয় ডংফেং মোটরসের সঙ্গে কাজ করত কোম্পানিটি। কিন্তু এখন সেগুলোর মালিকানা ডংফেং মোটরসের হাতে তুলে দেয়া হয়েছে।

এ লেনদেনের আকার ২৩ কোটি ৪০ লাখ ডলার বলে দাবি করেছে ব্লুমবার্গ। স্টেলান্টিসের সঙ্গে যৌথ উদ্যোগ থাকা গুয়াংজু অটোমোবাইল গ্রুপ গত বছর দেউলিয়ার ঘোষণা দিয়েছিলো। ফলে কোম্পনিটি চীনে ব্যবসা পুনর্মূল্যায়ন করতে বাধ্য হয়।

যদিও চীন এখনো বিশ্বের বৃহত্তম অটোমোবাইল বাজার হিসেবে নিজের স্থান ধরে রয়েছে। স্টেলান্টিস তাদের পরিচালনা কার্যক্রম পুনরায় সংগঠিত করার পাশাপাশি বৈশ্বিক বাজারেও নিজেদের অবস্থান শক্ত করার কৌশলগত পদক্ষেপ নিচ্ছে।

ডিবিটেক/বিএমটি