চালু হচ্ছে কন্ট্যাক্ট ট্রেসিং ও পুলিশ মুভমেন্ট পাশ

২০ মে, ২০২০ ২৩:৩২  
করোনা-পরিস্থিতি পর্যবেক্ষণে আগামীকাল ২১ মে উদ্বোধন হবে কন্ট্র্যাক্ট ট্রেসিং সেবা। একইসঙ্গে ঢাকা থেকে বের হতে এবং ঢাকায় ঢুকতে হলে প্রয়োজন হবে মুভমেন্ট পাশ। তবে এটা ডেমো হিসেবে হওয়ার সম্ভাবনাই বেশি। সূত্রমতে, শনিবার থেকে যখন ফুড ফর নেশন প্লাটফর্ম চালু হবে তখন এই দুইটি সেবাই এ ক্ষেত্রে ব্যবহৃত হবে। বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় অনলাইনে ‘মুভমেন্ট পাশ’ পাশের আবেদন করা যাবে।  যথোপযুক্ত কারণ দেখিয়ে https://movementpass.police.gov.bd ঠিকানা থেকে আবেদনের মাধ্যমে বাইরে যাওয়ার এই অনুমতি মিলবে। ব্যবহৃত মোবাইল নাম্বার দিয়ে এই আবেদন করতে হবে। মোবাইল নম্বর দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। আবেদনের শুরুতেই একটি ফিরতি বার্তায় একটি ওটিপি চলে যাবে। ওটিপি প্রবেশ করালে পাসের জন্য আবেদন করা যাবে। মুভমেন্ট পাস এর জন্য- যে থানা এলাকা থেকে যাবেন, যে থানা এলাকায় যাবেন, যিনি যাবেন তার নাম, লিঙ্গ, বয়স, ভ্রমণের কারণ, পাস ব্যবহারের তারিখ ও সময়, পাশের মেয়াদ শেষের তারিখ ও সময়,পরিচয় পত্র, নিজস্ব গাড়ি হলে তার নম্বর, আবেদনকারীর ছবি আবেদনে সংযুক্ত করতে হবে। মুদি মালামাল কেনাকাটা, কাঁচা বাজার, ঔষধ ক্রয়, চিকিৎসা, চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন,পণ্য সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি/খুচরা ক্রয়, পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে আবেদন করে বাইরে যাওয়ার এই পাশ পাওয়া যাবে। এছাড়াও পরিচয় পত্র হিসেবে জাতীয় পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, স্টুডেন্ট আইডি ব্যবহার করা যাবে।