চলতি সপ্তাহেই মহাকাশে পাড়ি দেবে স্টারশিপ ১০

২২ ফেব্রুয়ারি, ২০২১ ০৭:৪২  
এ সপ্তাহেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে স্টারশিপ ১০ পাঠাতে যাচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স। দুর্ঘটনায় আগের দুটি রকেট ভূপতিত হওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটির কোনো দোষ না পাওয়ায় এই ছাড় পত্র দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। একইসঙ্গে ইলন মাস্কের শেষ দুটি স্পেসএক্স স্টারশিপ পরীক্ষার তদন্তে সন্তুষ্টি প্রকাশ করেছে সংস্থাটি। যদিও একই ভাবে দুর্ঘটনায় বিস্ফোরিত হয় যান দুটি। এদিকে এফএএ’র ছাড় পত্র পেয়ে এক টুইটে চলতি সম্পাহটিকে উড্ডয়নের জন্য ভালো সুযোগ বলে মন্তব্য করেছেন খোশ মেজাজে থাকা ইলোন মাস্ক। স্টারশিপ এসএন ১০ উড্ডয়নের নির্ধারিত দিন-তারিখ জানা না গেলেও ‘নন-ফ্লাইট পরীক্ষা কার্যক্রম’ এর প্রস্তুতি হিসেবে সোমবার স্থানীয় মহাসড়ক এবং বোকা চিকা’র সৈকত বন্ধ করে দেয়া হয়েছে। অবশ্য গত মাসের শেষের দিকে ডিসেম্বরে স্টারশিপ এসএন৮ উৎক্ষেপণের মাধ্যমে লাইসেন্স নীতিমালা লঙ্ঘনের অভিযোগ ওঠে স্পেসএক্স এর বিরুদ্ধে। কিন্তু এফএএ-এর একজন মুখপাত্র এখন বলেছেন,বিষয়টি ইতোমধ্যে নিষ্পত্তি হয়ে গেছে। যদিও গত ২ ফেব্রুয়ারি অবতরণের সময় বিস্ফোরিত এসএন৯ সম্পর্কে এফএএ বলছিলো, স্পেস এক্স ‘এফএএ নিরাপত্তা বিশ্লেষণের সীমার মধ্যে ব্যর্থ হয়েছে’। তবে ‘এর অসফল অবতরণ এবং বিস্ফোরণ জনগণ বা সম্পত্তিকে বিপন্ন করেনি।’