চলতি বছরেই বন্ধ হচ্ছে উবারের লয়্যালিটি প্রোগ্রাম

১৫ আগষ্ট, ২০২২ ২২:৫৮  
২০১৮ সালে উবার ফ্রি লয়্যালিটি প্রোগ্রাম চালু করে। এর মাধ্যমে উবার এবং উবার ইটস ব্যবহারকারীরা রাইড গ্রহণ বা খাবার অর্ডারের জন্য পয়েন্ট পেতেন। আর এই পয়েন্ট দিয়ে ভবিষ্যতে ছাড় পাওয়া যেতো। যত বেশি পয়েন্ট, তত বেশি ছাড়ের সুবিধা পেয়েছেন ব্যবহারকারীরা। তবে, চলতি বছরেই বন্ধ হতে যাচ্ছে ফ্রি লয়্যালিটি প্রোগ্রাম। এক ই-মেইল বার্তায় উবার জানিয়েছে, আগস্টের শেষ পর্যন্ত ব্যবহারকারীরা পয়েন্ট অর্জন করতে পারবেন, তবে পয়েন্ট রিডিম করার শেষ দিন ৩১ অক্টোবর। ফলে নভেম্বরের ১ তারিখ থেকেই আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে লয়্যালিটি প্রোগ্রামের। তবে কোম্পানিটি তাদের সাবস্ক্রিপশনভিত্তিক ওয়ান মেম্বারশিপে নজর দিচ্ছে। মেম্বারশীপ গ্রহণকারীরাই শুধুমাত্র ছাড় পাবেন। ডিবিটেক/বিএমটি