গেমারদের জন্য নতুন স্মার্টফোন

৫ জুলাই, ২০১৯ ০০:০৬  
গেমারদের জন্য নতুন স্মার্টফোন উন্মোচন করেছে ভিভো। গত বুধবার চীনে ভিভো আইকিউওও নিও স্মার্টফোনটি উন্মোচন করা হয়। খবর এনডিটিভি। গত ফেব্রুয়ারির পর থেকে এই সিরিজের একাধিক ফোন উন্মোচন করেছে ভিভো। তবে এটিই একমাত্র গেমিং ফোন। এতে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। আর গেম খেলার জন্য একাধিক ফিচার। অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে চলার ফোনটিতে রয়েছে ৬.৩৮ ইঞ্চি ফুলএইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট, ৮ গিগাবাইট পর্যন্ত র‍্যাম এবং ১২৮ গিগাবাইট পর্যন্ত ইন্টারন্যাল মেমরি। ভিভো আইকিউওও নিও ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের পাশাপাশি থাকছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা নিয়ে ফোনটিতে থাকছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি। অন্যান্য প্রয়োজনীয় সুবিধাতো থাকছেই। ডিবিটেক/বিএমটি