গুজব ঠেকাতে টিকটকের ফিচার

৩ মে, ২০২০ ২৩:২০  
করোনা ক্রান্তিলগ্নে সাইবার অ্যাটাকের থেকেও সবচেয়ে বেশি বিপদজনক হচ্ছে গুজব। তাই সোশ্যাল মিডিয়াগুলো ফেক নিউজ ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করছে। তারই ধারাবাহিকতায় গুজব ঠেকাতে টিকটক একটি নতুন উদ্যোগ নিয়েছে। টিকটক তাদের প্ল্যাটফর্মে কোভিড-১৯ সংক্রান্ত মিথ্যা ভিডিও প্রচারণা বন্ধে ইউজারদের জন্য খুবই সহজ উপায়ে রিপোর্ট বা অভিযোগ ফিচার চালু করেছে। এছাড়া যেকোনো ফেক নিউজে ইউজাররা রিপোর্ট করতে পারবে। করোনাভাইরাস মহামারি সংক্রান্ত চারিদিকে হাজারো মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ছে। গুজবের বিরুদ্ধে সোশ্যাল টেক জায়ান্টসহ অন্যন্যা প্রতিষ্ঠানগুলো লড়াই করে যাচ্ছে। সম্প্রতি করোনাভাইরাস নিয়ে অনলাইনে ভুল তথ্যের ছড়াছড়ি শুরু হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে 'ইনফোডেমিক' বা তথ্যের মহামারি হিসেবে ঘোষণা করে।