গুগল প্লে-স্টোর সুরক্ষিত রাখতে নতুন গাইডলাইন

৩ মে, ২০২১ ১৪:৫৯  
বিগত কয়েক বছরে গুগল প্লে-স্টোরে ভুয়া অ্যাপের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। প্লে-স্টোরের নিয়ম ভঙ্গের কারণে বিভিন্ন অ্যাপকে অপসারিত করা হয় অনেক সময়। এই কারণেই গুগল প্লে-স্টোর যে সম্পূর্ণ সুরক্ষিত অ্যাপ স্টোর তা বলা যায় না। যদিও ইউজারদের বিশ্বাস অর্জন করতে টেক জায়ান্টটি তার অ্যাপ স্টোরের নিয়ম দিন দিন কঠোর করছে। হালফিলে গুগল ঘোষণা করেছে যে, তারা প্লে-স্টোরে থাকা অ্যান্ড্রয়েড অ্যাপগুলির ক্ষেত্রে কিছু নতুন গাইডলাইন জারি করতে চলেছে, বিভ্রান্তিমূলক তথ্য সরবরাহকারী অ্যাপগুলিকে গুগল চিরকালের জন্য ডিলিট করে দেবে। এক্ষেত্রে জানা যাচ্ছে, গুগল, প্লে-স্টোরে থাকে ত্রুটিপূর্ণ অ্যাপগুলিকে সনাক্ত করতে তাদের টাইটেল, আইকন এবং ডেভলপারদের নাম সম্বন্ধিত তথ্যগুলিকে বিশেষভাবে খতিয়ে দেখবে। এই পুরো প্রক্রিয়াটি “মোস্ট ইমপোটেন্ট ডিসকভারি এলিমেন্টস'' নামক গাইডলাইনের অন্তর্গত।