কোয়ালকমের নজর ওয়াইফাই বাজারে

২৮ আগষ্ট, ২০১৯ ০০:০৩  
মোবাইল বাজারে চিপ সরবরাহে সিংহভাগ দখলে রাখার পর এবার ওয়াইফাই বাজারে নজর দিয়েছে কোয়ালকম। মঙ্গলবার বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম ইনকর্পোরেশন নতুন রেঞ্জের ওয়াইফাই চিপসের ঘোষণা দিয়েছে, যা ওয়াইফাই ৬ এর সাথে কাজ করবে। খবর রয়টার্স। কোয়ালকম বিশ্বের মোবাইল ফোন চিপ সরবরাহে সবচেয়ে বড় অংশীদার। এরপর বাইরেও তারা বাজার প্রসারে জোর নজর দিচ্ছে। সান-ডিয়েগোভিত্তিক কোম্পানিটি অটোমোবাইল, হেডফোন, ল্যাপটপ ও অন্যান্য ডিভাইসের জন্যও চিপ সরবরাহ করছে। এর ওয়াইফাই চিপ গুগলের তৈরি মেশ ওয়াইফাই রাউটারে ব্যবহার করা হয়েছে, যা একটি গোটা বাড়িকে ওয়াইফাইয়ের আওতায় ভালোভাবেই আনতে সক্ষম। এছাড়া কোয়ালকম বিভিন্ন মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান যেমন স্যামসাংয়ের সাথে মিলে ফাইভজি চিপ তৈরিতে কাজ করছে, যা পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস ডাটা নেটওয়ার্ক। নতুন সিরিজের এই ওয়াইফাই চিপ আনার মাধ্যমে কোয়ালকম প্রত্যাশা করছে আগামীতে মোবাইল ডাটা নেটওয়ার্ক এবং ওয়াইফাই মিশে যাবে। ভবিষৎ-এ আমরা দেখতে পাবো এমন ইন্টিগ্রেটেড প্লাটফর্ম যাতে মিলিমিটার-ওয়েভ এবং ওয়াইফাই ৬ উভয়ই রয়েছে। ডিবিটেক/বিএমটি