কানুন অ্যাপে আইনজীবি নিবন্ধন শুরু

১৭ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৪৬  
নাগরিকদের আইনি পরামর্শ, মামলা পরিচালনায় আইনবিদদের সাথে যোগাযোগ এবং আইনজীবি নিয়োগে সহায়তায়  ‘কানুন’ নামে একটি অ্যাপ তৈরি করেছে এমসিসি। অ্যাপটি গুগল প্লে স্টোরে প্রকাশের পর চলছে আইনজীবিদের নিবন্ধন প্রক্রিয়া। বিভিন্ন ক্যাটাগরিতে তরুণ ও দক্ষ আইনজীবিরা এই এ্যাপে সহজেই বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন বলে জানিয়েছেন এমসিসি’র গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান মেহেদী হাসান সুমন। তিনি জানিয়েছেন গুগল প্লে স্টোর থেকে কানুন অ্যাপটি ডাউনলোড করে আইনজীবি হিসেবে রেজিস্ট্রেশন ও লগ ইন করা যাবে। এর ফলে নির্দিষ্ট এলাকার আইনজীবিরা তার কাছাকাছি অঞ্চলে আইনি সাহায্যপ্রার্থী মানুষদের সাথে যোগাযোগ, এ্যাপয়েন্টমেন্ট প্রদান ও উক্ত কেসে আইনজীবি হিসেবে কাজ করার সুযোগ পাবেন। আইনজীবি ছাড়াও ‘কানুন’-এর ব্যবহারকারীদের জন্য অ্যাপটিতে রয়েছে আইন সম্পর্কিত বিভিন্ন বিষয় ভিত্তিক কনটেন্ট। এর মাধ্যমে ব্যবহারকারীরা আইনি সমস্যায় করনীয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আরো পরামর্শের জন্য এই এ্যাপের মাধ্যসে সরাসরি আইনজীবিদের সাথে কল করতে ও মেসেজ আদান প্রদান করতে পারবেন। একই সাথে দেশের সমস্ত জেলার বিভিন্ন বিষয়ে দক্ষ আইনজীবিদের এ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারবেন।