কর্মী ও অংশীদারদের ৫০০ মিলিয়ন ডলার বোনাস দেবে অ্যামাজন

৩০ জুন, ২০২০ ০২:১০  
চলমান করোনাভাইরাস চলাকালীন যেসব কর্মী ও অংশীদার সম্মুখভাগে কাজ করেছেন তাদেরকে এককালীন সর্বমোট ৫০০ মিলিয়ন ডলার বোনাস দেবে অ্যামাজন। সোমবার এই তথ্য জানিয়েছে শীর্ষ ই-কমার্স প্লাটফর্মটি। খবর রয়টার্স। এক ব্লগ পোস্টে জানানো হয়, যারা জুনমাস জুড়ে অ্যামাজনের সাথে ছিলেন তারা ১৫০ ডলার থেকে তিন হাজার ডলার পর্যন্ত বোনাস পাবেন। বিশ্বের সর্ববৃহৎ অনলাইন রিটেইলার চলতি বছরে প্রায় ১০ বিলিয়ন আইটেম সরবরাহ করছে। ইতিমধ্যেই কর্মীদের নিরাপত্তায় নানা উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। যদিও করোনাভাইরাসে কর্মীদের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ডিবিটেক/বিএমটি