করোনায় ইন্টারনেট বিল পরিশোধ বিকাশে

৭ জুন, ২০২০ ১৮:২৭  
করোনাভাইরাস পরিস্থিতিতে বিকাশের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানগুলোর বিল পরিশোধ করে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাচ্ছেন গ্রাহকরা। বিকাশেই সবচেয়ে বেশি সংখ্যক আইএসপি প্রতিষ্ঠানের বিল যেকোনো সময়, যেকোনো স্থান থেকে বাড়তি খরচ ছাড়াই পরিশোধ করতে পারেন গ্রাহকরা। ঝামেলা ছাড়াই ইন্টারনেট বিল পরিশোধের সুযোগ থাকায় কেবল এপ্রিল ও মে মাসে প্রায় পাঁচ লাখ ইন্টারনেট বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। বিকাশ অ্যাপ’র পে বিল অপশন থেকে ১৯টি আইএসপি প্রতিষ্ঠানের বিল পরিশোধ করা যায়। পাশাপাশি পেমেন্ট গেটওয়ে ও অফলাইন পদ্ধতিতে আরও ৫০০টির বেশি আইএসপি প্রতিষ্ঠানের বিল পরিশোধ করতে পারেন গ্রাহক। ইন্টারনেট বিল পরিশোধ করতে গ্রাহকদের বিকাশ অ্যাপের মূল মেনু থেকে ‘পে বিল’ আইকনে ট্যাপ করতে হবে এবং ‘ইন্টারনেট’ অপশন থেকে সংশ্লিষ্ট আইএসপি নির্বাচন করতে হবে। এরপর বিলের মাস নির্বাচন করে বিল অ্যাকাউন্ট নম্বর দিলেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। গ্রাহকরা চাইলে পরবর্তীতে অল্প কয়েক ধাপে বিল পরিশোধের জন্য তাদের বিল অ্যাকাউন্টটি বিকাশ অ্যাপে বা ইউএসএসডি চ্যানেলে সংরক্ষণ করতে পারবেন। গ্রাহকরা পরিশোধকৃত বিলের প্রাপ্তি রশিদও অ্যাপে দেখতে পারবেন।