করোনাভাইরাস: বকা দিয়ে সতর্ক করবে ড্রোন

২ ফেব্রুয়ারি, ২০২০ ১৩:৪০  
মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীনে নানা উদ্যোগ নেয়া হচ্ছে । এবার চীনা সরকার ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কথা বলতে সক্ষম ড্রোন ব্যবহার করছে। যেসব নাগরিক মাস্ক পরেননি এবং নিষেধাজ্ঞা না মেনে ঘরের বাইরে বেরিয়েছেন তাকে বকা দিয়ে সতর্ক করবে এসব ড্রোন। খবর সিএনএন নাগরিকদের সতর্ক করে এসব ড্রোন বলছে, 'তাড়াতাড়ি মাস্ক পরো।' হ্যাঁ তোমাকেই বলছি, 'নিষেধাজ্ঞা অমান্য করে বাইরে বের হয়েছে কেন?' করোনাভাইরাস ঠেকানোর অংশ হিসেবে ওষুধ ছিটিয়ে দিতেও চীন ড্রোন ব্যবহার করছে। এরমধ্যে এক সপ্তাহেই হাসপাতাল নির্মাণ করে সারাবিশ্বকে চমকে দিয়েছিল চীন।