করোনা পরীক্ষায় ২০০ কিট দিলেন আইসিটি প্রতিমন্ত্রী

২৯ মার্চ, ২০২০ ১৬:৫৮  
করোনা সংক্রমণ পরীক্ষা করার জন্য নিজ ইউনিয়নের জন্য ২০০ কিট দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এই কিটগুলো দেয়া হয়েছে। রোববার (২৯ মার্চ) সিংড়া পৌরসভার চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের কাছে এ কিট হস্তান্তর করেন। কিটগুলো গ্রহণ করেন নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। এছাড়াও প্রতিমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), হ্যান্ড গ্লাভস, ফেস মাস্ক, প্রোটেক্টিভ চশমা, জীবানুনাশক হ্যান্ড স্যানিটাইজারসহ যাবতীয় মেডিকেল সরঞ্জাম হস্তান্তর করা হয়। হাস্তান্তরের পর পলক ভিডিও কলে কমপ্লেক্স কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন।