ওয়েব র‌্যাংকিংয়ে সেরা ঢাবি, বুয়েট ও শাবিপ্রবি

১৪ ফেব্রুয়ারি, ২০২১ ২১:৩২  
ওয়েবভিত্তিক কার্যক্রমে বিশ্বে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এর পরেই রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অবস্থানে রয়েশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর পরের অবস্থানে রাজশাহী ও কৃষি বিশ্ববিদ্যালয় থাকলেও পরের অবস্থানে জায়গা করে নিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়- ব্রাক বিশ্ববিদ্যালয়। র‌্যাংকিংয়ে সেরা দশে পর্যায়ক্রমে স্থান করে নিয়েছে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। আর এর পরেই স্থান হয়েছে প্রচার প্রচারণায় সরব থাকা ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।