ওয়ান স্টপ সুপার অ্যাপ্লিকেশন পাবেন সিংড়াবাসী: পলক

৮ মার্চ, ২০২১ ১৫:৪৮  
সিংড়া পৌরসভার জন্য আমরা ওয়ান স্টপ সুপার অ্যাপ্লিকেশন তৈরি করতে চায়। যাতে মোবাইল ফোনের মাধ্যমে সিংড়া পৌরসভার সকল সেবা তারা গ্রহণ করতে পারে। আইসিটি বিভাগ থেকে দ্রুতই সিংড়া পৌরসভারকে উপহার দেয়া হবে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সিংড়া পৌরসভার বর্তমান পরিষদের বিদায় ও নব নির্বাচিত পরিষদের বরণ অনুষ্ঠানে এক কথা জানান তিনি। পলক বলেন, মিথ্যা গুজবকে মোকাবেলার করার জন্য আমি প্রথম ২০ জনের মধ্যে করোনা টিকা গ্রহণ করেছি। উন্নত আধুনিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রত্যেকটি জেলা-উপজেলাকে উন্নত করতে পারলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলেও জানান তিনি।