এস পেন সুবিধাসহ জানুয়ারিতেই আসছে গ্যালাক্সি এস২১

১৬ ডিসেম্বর, ২০২০ ০৪:৩৭  
এতোদিন নানা গুজব শোনা গেছে, তবে এবার খোদ স্যামসাংয়ের পক্ষ থেকেই খবরটি দেয়া হয়েছে। আর খবরটি হলো, আগামী মাসেই এস পেন সমর্থিত গ্যালাক্সি এস২১ ফোন আসছে। স্যামসাংয়ের মোবাইল ডিভিশনের প্রেসিডেন্ট ও প্রধান টিএম রোহ এক ব্লগ পোস্টে এই তথ্য দিয়েছেন। এছাড়া পোস্টটি ২০২০ সালে স্যামসাংয়ের সফলতা-ব্যর্থতা তুলে ধরেছেন ও আগামী বছরের পরিকল্পনা জানিয়েছেন। এস পেন মূল গ্যালাক্সি এস২১ আল্ট্রার জন্য নির্ধারিত থাকলেও ফোল্ডেবল জেড সিরিজেও এটি থাকতে পারে। তবে এ বিষয়ে রোহ বিস্তারিত কিছু বলেননি। তিনি বলে, ২০২০ সালে আমাদের পাশে থাকার সকলকে ধন্যবাদ। আমি জানুয়ারিতে আরও কিছু শেয়ার করবো। আমরা গ্যালাক্সি নোট অভিজ্ঞতাকে প্রাধান্য দিচ্ছি এবং লাইনআপে থাকা ফোনগুলোতে বেশকিছু পছন্দনীয় ফিচার যুক্ত করতে পেরে আমার খুবই আনন্দিত। ডিবিটেক/বিএমটি