এবছর প্রত্যাশা ছাড়াবে হুয়াওয়ে ফোন বিক্রি

১৫ জুলাই, ২০১৯ ২৩:২১  
গত মে মাসে অ্যান্ড্রয়েড লাইসেন্স হারালেও এবছর হুয়াওয়ের তাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি স্মার্টফোন বিক্রি করতে পারবে। চীনা কোম্পানিটি এ বছর ২৫০ মিলিয়ন ইউনিট ফোন সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও বিশ্লেষক জুয়ো মিংহায়ো প্রত্যাশা করছেন সরবরাহকৃত ফোনের পরিমান ১৬০ মিলিয়নের মতো হবে। তিনি বলেন, হুয়াওয়ের সফলতার প্রধান কারণ এর চীনা বাজার। যেখানে তারা এই বছরেই ভালো পরিমানে বাজার দখল করতে পেরেছে। আরেকটি ভালো দিক হলো, হুয়াওয়ে বেশ কিছু আন্তর্জাতিক বাজারেও তাদের বিক্রি বাড়াতে পেরেছে। যদিও তিনি বাজারগুলোর নাম উল্লেখ করেননি। মিংহায়ো প্রত্যাশা করেন, চলতি জুলাই মাসেই হুয়াওয়ে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সাথে চলমান বিষয়টি কাটিয়ে উঠতে পারবে। ডিবিটেক/বিএমটি