এপ্রিলে বাজারে আসছে ‘ওয়ানপ্লাস ৮’

১৫ মার্চ, ২০২০ ১৫:০৪  
চীনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা ‘ওয়ানপ্লাস 8’ ফ্ল্যাগশিপ সিরিজ উন্মোচন হবে এপ্রিলের ১৫ তারিখে । ‘ওয়ানপ্লাস 8’ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলিউড সুপারস্টার রবার্ট ডাউনি জুনিয়রের হাতে ‘ওয়ানপ্লাস 8’ ফোনটির ছবি সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে । এছাড়াও , টিপস্টার ম্যাক্স জে একটি টুইটের মাধ্যমে জানান, ১৫ এপ্রিলেই ‘ওয়ানপ্লাস ৮’ সিরিজের ফোনগুলোর উন্মোচনের তারিখ হিসাবে নির্ধারণ করা হয়েছে। সংস্থার সিইও পিট লাউ বিষয়টি নিশ্চিত করে আরও বলেছেন, আমাদের আগামী সিরিজের ফোনগুলোতে অবশ্যই ৫জি থাকবে। এবং আমরা সকলে এগিয়ে যাচ্ছি ৫ জি সাথে।