এডিএন টেলিকমের বার্ষিক সভা

২৪ নভেম্বর, ২০১৯ ১৮:০৯  
রবিবার (২৪ নভেম্বর) দেশের অন্যতম স্বনামধন্য তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেড-এর ১৬ তম বার্ষিক সাধারণ সভা রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। বিগত কয়েক বছর ধরে এডিএন টেলিকম নিরবিচ্ছিন্ন ওয়্যারলেস, ফাইবার এবং স্যাটেলাইট-এর মাধ্যমে দেশে ও বিদেশে সাফল্যের সাথে নিরাপদ ডাটা, ভয়েস এবং ইন্টারনেট সেবা নিশ্চিত করে আসছে। এ বছরের বার্ষিক সাধারন সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এডিএন টেলিকম লিমিটেড-এর চেয়ারম্যান আসিফ মাহমুদ। এছাড়াও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন, পরিচালক মোঃ মইনুল ইসলাম, পরিচালক,ওয়াকার আহমেদ চৌধুরী, পরিচালক, নিয়াজ আহমেদ , পরিচালক মোঃ মাহফুজ আলী সোহেল , স্বতন্ত্র পরিচালক, গোলাম রসুল, সহ অন্যান্য শেয়ারহোল্ডারগণ এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । উক্ত বার্ষিক সাধারণ সভায়, প্রতিষ্ঠানটির বিগত বছরের উল্ল্যেখযোগ্য সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা সহ ব্যবসায়িক বিভিন্নদিক নিয়ে উপস্থিত শেয়ারহোল্ডারগণের সাথে বিস্তারিত আলোচনা করা হয় ।