একসঙ্গে ২৫০ জনের ভিডিও কনফারেন্স মাইক্রোসফটে!

৯ মে, ২০২০ ১৪:১২  
লকডাউনে অনেকেই বাসায় থেকে কাজ করছেন। তাই ঘরে বসে একসঙ্গে কথা বলার জন্য বা কোন গুরুত্বপূর্ণ মিটিং করার জন্য একমাত্র পথ ভিডিও কনফারেন্স। এবার মাইক্রোসফট মিটে একসঙ্গে ২৫০ জনের ভিডিও কনফারেন্সের সুবিধা চালু করছে মাইক্রোসফট। যা আগে ১০০ জনের মধ্যে সীমাবদ্ধ ছিল। মাইক্রোসফট আশা করছে যে, এটি গুগল মিট ও জুমের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হবে। লকডাউনের কারণে বাসা থেকে অনেক ব্যবহারকারী ভিডিও কনফারেন্সিং অ্যাপ ব্যবহার করছেন। এই পদ্ধতিতে চলছে বিভিন্ন স্কুল ও কলেজের পড়াশোনা। বর্তমানে মাইক্রোসফট মিটে ৭৫ কোটি ব্যবহারকারী রয়েছে। মাইক্রোসফট জানিয়েছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে ভিডিও কনফারেন্সের ফিচারে এই আপডেট যুক্ত হবে। এটি বর্তমানে আপডেশনের পর্যায়ে রয়েছে।