এ মাসেই দেশে সিনোফার্মের টিকা উৎপাদন করবে ইনসেপ্টা!

১৬ মে, ২০২১ ১৮:২৫  
দেশেই কোভিড ১৯ এর টিকা উৎপাদনের জন্য জুলাই পর্যন্ত আর অপেক্ষা করতে হচ্ছে না। রাশিয়ার ‘স্পুতনিক-ভি’ টিকা উৎপাদনের অপারগতা প্রকাশ করলেও  এ মাসেই  চীনের সিনোফার্মের টিকা উৎপাদন করতে যাচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। রোববার (১৬ মে) টিকা উৎপাদন সক্ষমতায় সবচেয়ে এগিয়ে থাকা এই প্রতিষ্ঠানটিকে টিকাটি উৎপাদনের  অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।  অধিদফতরের মহাপরিচালক মাহবুবুর রহমানের বরাত দিয়ে বিকেলে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে এই খবর প্রকাশ হয়েছে। https://digibanglatech.news/news/local/49814/ খবরে তিনি বলেছেন, উৎপাদনে সক্ষমতা আছে এমন তিন চারটি কোম্পানি আমাদের কাছে আবেদন করেছিল। আমরা বিভিন্ন খুঁটিনাটি বিষয় দেখে ইনসেপ্টাকে চীনের সিনোফার্মের টিকা উৎপাদনের অনুমতি দিয়েছি। এ মাসেই তারা কাজ শুরু করবে। সোমবার (১৭ মে) বেলা ১১টার দিকে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করবে অধিদফতর। তবে পরে এই অনুমতির খবর নাকচ করে দিয়েছে ঔষধ প্রশাসন।  সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে এই মর্মে সংবাদ প্রকাশিত হচ্ছে যে চীনের সিনোফার্ম কর্তৃক উৎপাদিত ভ্যাকসিন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানায় উৎপাদনের নিমিত্তে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদন প্রদান করা হয়েছে, যা সঠিক নয়। “দেশে কোভিড-১৯ এর টিকা উৎপাদনের অনুমতি এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি।” অবশ্য এ মাসেই এই চীনের টিকা উৎপাদনের সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে ইনসেপ্টার। এখন শুধু চূড়ান্ত অনুমতির অপেক্ষা। ২৮ এপ্রিল চীনের করোনা ভাইরাসের টিকা সিনোফার্মের জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। ওই দিন অধিদপ্তরের এক সভা শেষে এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ৫ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে চীন।