উন্মুক্ত হলো ৭ই মার্চের ভাষণের ভিআর সংস্করণ

৮ মার্চ, ২০২০ ১৭:৩২  
টানা দুই বছর প্রচেষ্টার পর এবার ভার্চুয়াল রিয়েলিটিতে সবার জন্য উন্মুক্ত হলো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। অল্পদিনের মধ্যেই ঘরে বসেই এই ভাষণটি উপভোগ করতে পারবেন নতুন প্রজন্ম। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের এই ভিআর সংস্করণটি তৈরি করেছে রাইজঅ্যাপ ল্যাবস। গত বছর অ্যাপটির বেটা সংস্করণ উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পরিকল্পনায় এটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ভাষণের ভার্চুয়াল বাস্তবতা চিত্রায়নে নিবেদিত ছিলেন থ্রিডি এনভায়রণমেন্ট শিল্পীসহ ৩০ জনের একটি টিম। ভিআর বাস্তবায়ন প্রতিষ্ঠান রাইজআপ ল্যাবস প্রধান নির্বাহী এরশাদুল হক জানালেন, শিগগিরি স্কুলগুলোর ল্যাব এবং বিভিন্ন স্থানে এক্সপেরিয়েন্স সেন্টার স্থাপন করা হবে। অবশ্য এর আগেই একটি ব্যাংক ঢাকায় এই ভিআর বুথ স্থাপন করছে বলেও জানান এরশাদুল হক।