উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের প্রতি সতর্কতা

১৬ ফেব্রুয়ারি, ২০২০ ২২:৫১  
মাইক্রোসফট অনেকটা গোপনেই উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম বিনামূল্যে সরবরাহ করছে। কী কারণে সেটি করছে বিষয়টি অনেকের কাছেই জানা। বিশেষ করে নিম্নমানের আপডেট ও প্রশ্নবিদ্ধ স্বচ্ছতা অনেক ব্যবহারকারীকেই বিরক্ত করে। এবার সকল উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের প্রতি সতর্কতা জানিয়েছে মাইক্রোসফট। খবর ফোর্বস। মাইক্রোসফট জানিয়েছে, এর সর্বশেষ ‘প্যাচ টুয়েসডে’ আপডেটে যে সিকিউরিটি আপডেট রয়েছে তা সিস্টেমকে ফ্রিজ এবং ক্রাশ করতে পারে। উইন্ডোজ ১০ হোম থেকে শুরু করে এন্টারপ্রাইজ ও সার্ভার তথা উইন্ডোজ ১০ এর সকল সংস্করণে প্রভাব পড়তে পারে। মাত্র চারদিন আগে আপডেটটি উন্মুক্ত করা হলেও গ্রাহকদের ভালোর জন্যই সেটি বন্ধ করে দেয়া হয়েছে। এটি ইতিমধ্যেই মুছে ফেলা হয়েছে এবং কোনোভাবেই উইন্ডোজ আপডেটে দেয়া হবে না। আপডেটটি বন্ধ করা হলেও ইতিমধ্যেই অনেক ব্যবহারকারী এতে আক্রান্ত হয়েছে। মাইক্রোসফট নতুন ও উন্নত আপডেট আনার জন্য কাজ করছে বলে জানানো হয়েছে। তবে আক্রান্ত ব্যবহারকারীদের এই সময়ের মধ্যে পূর্বের আপডেটটি রিমুখ করে দেয়ার অনুরোধ করেছে। ডিবিটেক/বিএমটি