ঈদে সিআরটি বদলে এলইডি, স্মার্ট টিভি
ঈদুল আযহা উপলক্ষ্যে টেলিভিশন ক্রেতাদের জন্য প্রতিদিন ফ্রিজ ফ্রি পাওয়ার সুযোগ দিচ্ছে মার্সেল। এই ঈদে দেশের যে কোনো মার্সেল শোরুম থেকে টিভি কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিনই নতুন ফ্রিজ ফ্রি পেতে পারেন।
এ বিষয়ে মার্সেলের হেড অব সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেন জানান, স্থানীয়ভাবে উৎপাদিত উন্নত প্রযুক্তির টেলিভিশন দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে দেশব্যাপী ‘টিভি এক্সচেঞ্জ অফার’ শুরু করেছে মার্সেল। এর আওতায় গ্রাহকরা যে কোনো ব্র্র্যান্ডের সচল বা অচল সিআরটি টিভি বদলে কিনতে পারবেন মার্সেলের ‘এন্ড্রয়েড ৭’যুক্ত অপারেটিং সিস্টেমের ৮১৩ মিলিমিটারের (মিমি) নতুন স্মার্ট এবং ৫০৮ মিমি, ৬১০ মিমি ও ৮১৩ মিমি নতুন এলইডি টিভি।
মার্সেল ব্র্যান্ড ডেভলপমেন্ট বিভাগের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নাসিমা আক্তার জানান, গ্রাহকরা দেশের যে কোনো মার্সেল শোরুমে পুরনো সিআরটি টিভি জমা দিয়ে তার পরিবর্তে মার্সেলের ১০ হাজার ৯’শ টাকা মূল্যের ৫০৮ মিমি নতুন এলইডি টিভি পাবেন ৮ হাজার ৯’শ টাকায়, ১১ হাজার ৯৯০ টাকা মূল্যের ৬১০ মিমি এলইডি টিভি পাবেন ৯ হাজার ৯’শ টাকায় এবং ১৬ হাজার ৫’শ টাকা মূল্যের ৮১৩ মিমি এলইডি টিভি মাত্র ১৩ হাজার ৬’শ টাকায়। পাশাপাশি ২১ হাজার ৯’শ টাকা মূল্যের ৮১৩ মিমি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি কিনতে পারবেন ১৮ হাজার ৯’শ টাকায়।